• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

কৃষক স্মার্ট কার্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন’ ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মো: মাসুম বিল্লাহ
পিরোজপুর জেলা প্রতিনিধি:
“কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে,উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ মলাদ জোমাদ্দার,
ভান্ডারিয়ায় পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপাল হাওলাদার,
উপজেলা বিএনপি’র সাধারণ যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু,
উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন প্রযুক্তিনির্ভর কৃষিতে এগোচ্ছে বাংলাদেশ,দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি, উন্নত জাতের বীজ সরবরাহ, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষিঋণ সহজীকরণ এবং কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে ধারাবাহিক সহায়তা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও উল্লেখ করেন, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের পরিচয় ও তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত হবে। এতে কৃষি প্রণোদনা, বীজ, সার, কৃষিঋণ, ভর্তুকি এবং বিভিন্ন সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।
স্থানীয় কৃষকরা জানান, কৃষক স্মার্ট কার্ড চালুর ফলে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি আরও সহজ হবে এবং কৃষকের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মচারী, কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd