• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে নিয়োগ জালিয়াতির অভিযোগ: সুপারের দাবি ‘ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ কমিশনারের নাগেশ্বরী ব্লাড ব্যাংকের ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ​সরকারি নিষেধাজ্ঞা বুড়ো আঙুল: রাতের আঁধারে ভোলার দৌলতখানের এসাক মোড়ে দেদারসে কেনাবেচা হচ্ছে ইলিশ নাগেশ্বরীতে বোয়ালেরডারা কবরস্থানের জমি ক্রয়ে ১০ হাজার টাকা অনুদান দিলেন হাজী সোহেল আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচন: মেয়র পদপ্রার্থী আজিজুল হকের নির্বাচনী গণসংযোগ শিবরামপুরে অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ ও পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন কুড়িগ্রামের কচাকাটায় ৩৮ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

আজ শুভ জন্মদিন সাংবাদিক মোঃ মাছুম বিল্লাহ

Reporter Name / ২৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ২৫ জুন, সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ মাছুম বিল্লাহর শুভ জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের ঐতিহ্যবাহী মৃধা পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আঃ লতিফ মৃধা, মাতা মোসাঃ মাহিনুর বেগম। বর্তমানে মোঃ মাছুম বিল্লাহ সাপ্তাহিক ক্রাইম এক্সপ্রেস পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাশাপাশি তিনি বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের দর্পণ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার এক শক্তিশালী হাতিয়ার। একজন প্রকৃত সাংবাদিক মানুষের অধিকার, ন্যায়বিচার এবং সমাজের অসঙ্গতি তুলে ধরে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই পথেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাংবাদিক মোঃ মাছুম বিল্লাহ। ইতোমধ্যে সাংবাদিক অঙ্গনে নিজেকে একজন প্রতিশ্রুতিশীল ও সাহসী সংবাদকর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তাঁর জন্মদিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাঠকবৃন্দের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd