• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

তানোরে জামায়াতের সুধী সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান

Reporter Name / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “রাষ্ট্রব্যবস্থায় ইসলামী আইন চালু হলে কারও অধিকার নিয়ে আর আন্দোলন করতে হবে না। সমাজে বৈষম্য স্বয়ংক্রিয়ভাবে দূর হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।” তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া কোনো মানুষই অন্যায় প্রবণতা থেকে মুক্ত থাকতে পারে না। এজন্য দরকার একদল সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু সোনার মানুষ। আর সেই সোনার মানুষ তৈরিতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “আমাদের দলে কোনো দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ বা ধর্ষক অপরাধী নেই। এ ধরনের লোকদের দলে অন্তর্ভুক্ত হওয়ারও কোনো সুযোগ নেই।”তিনি জোর দিয়ে বলেন, দেশের যোগ্য নেতৃত্ব নির্বাচন আজ ভোটের মাধ্যমেই সম্ভব। তাই একজন সৎ নাগরিকের উচিত যোগ্য, আমানতদার ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে ভোট দেওয়া। তিনি তরুণ সমাজসহ বাংলাদেশের সাধারণ জনগণকে ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। সুধী সমাবেশের আয়োজন আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে তানোর পৌর সদরের আব্দুল্লাহ্ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আফজাল হোসাইন এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাহবুব চৌধুরী। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামিল রহমান ও মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ডি. এম. আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম এবং শ্রমিক নেতা আব্দুল কাদেরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানুষের কল্যাণে রাজনীতি সমাবেশে জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, “আমরা রাজনীতি করি মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টির জন্য। জনগণের আস্থা অর্জনই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”তিনি আরও বলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনকে উন্নত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ অঞ্চলে পরিণত করাই তাদের উদ্দেশ্য—যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে, ন্যায়বিচার ও সমমর্যাদার ভিত্তিতে জীবনযাপন করবে। গণসংযোগে উৎসাহ সন্ধ্যার পর অধ্যাপক মুজিবুর রহমান ও জেলা সেক্রেটারি গোলাম মুর্তজার নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ করেন স্থানীয় জামায়াত নেতারা। তারা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীদের পক্ষে সমর্থন আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd