• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুণদের হাতে ফুটবল তুলে দিলেন কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানা তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ

তানোরে জামায়াতের সুধী সমাবেশে অধ্যাপক মুজিবুর রহমান

Reporter Name / ৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “রাষ্ট্রব্যবস্থায় ইসলামী আইন চালু হলে কারও অধিকার নিয়ে আর আন্দোলন করতে হবে না। সমাজে বৈষম্য স্বয়ংক্রিয়ভাবে দূর হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।” তিনি বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা ছাড়া কোনো মানুষই অন্যায় প্রবণতা থেকে মুক্ত থাকতে পারে না। এজন্য দরকার একদল সৎ, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু সোনার মানুষ। আর সেই সোনার মানুষ তৈরিতে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, “আমাদের দলে কোনো দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, টেন্ডারবাজ বা ধর্ষক অপরাধী নেই। এ ধরনের লোকদের দলে অন্তর্ভুক্ত হওয়ারও কোনো সুযোগ নেই।”তিনি জোর দিয়ে বলেন, দেশের যোগ্য নেতৃত্ব নির্বাচন আজ ভোটের মাধ্যমেই সম্ভব। তাই একজন সৎ নাগরিকের উচিত যোগ্য, আমানতদার ও ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে ভোট দেওয়া। তিনি তরুণ সমাজসহ বাংলাদেশের সাধারণ জনগণকে ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান। সুধী সমাবেশের আয়োজন আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে তানোর পৌর সদরের আব্দুল্লাহ্ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সুধী সমাবেশে সভাপতিত্ব করেন তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আফজাল হোসাইন এবং সঞ্চালনা করেন পৌর সেক্রেটারি মাহবুব চৌধুরী। সমাবেশে আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জামিল রহমান ও মাওলানা সিরাজুল ইসলাম, তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ডি. এম. আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম এবং শ্রমিক নেতা আব্দুল কাদেরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানুষের কল্যাণে রাজনীতি সমাবেশে জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা বলেন, “আমরা রাজনীতি করি মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টির জন্য। জনগণের আস্থা অর্জনই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”তিনি আরও বলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনকে উন্নত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ অঞ্চলে পরিণত করাই তাদের উদ্দেশ্য—যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপদ পরিবেশে কাজ করতে পারবে, ন্যায়বিচার ও সমমর্যাদার ভিত্তিতে জীবনযাপন করবে। গণসংযোগে উৎসাহ সন্ধ্যার পর অধ্যাপক মুজিবুর রহমান ও জেলা সেক্রেটারি গোলাম মুর্তজার নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে গণসংযোগ করেন স্থানীয় জামায়াত নেতারা। তারা স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী প্রার্থীদের পক্ষে সমর্থন আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd