• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে এক যুগ ধরে একে অপরকে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাইকর ও খেজুর গাছ সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, সহযোগী দুইজন পলাতক বাগেরহাটের রামপালে দূর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা ইখলাস নিহত মধ্যনগরে ইসলামি ছাত্র পরিষদ বংশীকুন্ডা- এর উদ্যোগে ১০২ জন হাফেজকে সংবর্ধনা প্রদান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে —- গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) হাফিজ উদ্দিন মাইঝাইল বেপারীপাড়ায় অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন গোপালবাড়ী একাদশ বুড়িচংয়ে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উদযাপিত দৌলতখানে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত ১৯৯১ এসএসসি ব্যাচ শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম

Reporter Name / ৩৫১ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন:
আমনের ভরা মৌসুমেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। রাজধানী ঢাকাসহ সারা দেশেই গরীবের মোটাচালসহ সব ধরনের চালের দাম বেড়েছে। ফলে বিপাকে পড়েছে স্বল্প সাধারণ মানুষ।

খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বিক্রেতা ও মিল মালিকরা দাম বাড়িয়েছেন। আর পাইকারি বিক্রেতাদের দাবি মোকামে দাম বেড়েছে। মিলাররা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ তাদের। বর্তমানে চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বলেও জানান তারা। আর মিল মালিকদের দাবি, বাজারে ধানের যোগান কম।
তাই বেড়েছে চালের দাম। ক্রেতাদের অভিযোগ-বাজারে চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের পকেট কাটা হচ্ছে। এক সপ্তাহ আগে যে মোটা চালের কেজি ছিল ৫০-৫২ টাকা, তা এখন ৫৪-৫৫ টাকা। মাঝারি মানের চালের কেজি ৫৫-৫৮ টাকা থেকে বেড়ে ৬০-৬২ টাকায় উঠেছে। মিনিকেট ও নাজিরশাইল ৬২-৭৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৮ থেকে ৮০ টাকা কেজি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd