• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ ​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাবি দর্শন বিভাগের নবীনবরন ও বিদায় সংবর্ধনা

Reporter Name / ৩০৪ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের এম.এ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ ১৯ অক্টোবর ২০২৫ রবিবার ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, বিভাগীয় জ্যেষ্ঠ ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ দাউদ খাঁন, সহযোগী অধ্যাপক খন্দকার তোফায়েল আহমেদ, অনারারি অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় এবং দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আসাদুল্লাহ উপস্থিত ছিলেন। বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ওয়াহিদুল আলম ও সহকারী অধ্যাপক অরিনা খাতুন জিনিয়া অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এখন থেকেই প্রস্তুত হওয়ার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সহমর্মিতা, বিনয়, সততা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষা ও কর্মজীবনে সফলতা অর্জন করা সম্ভব। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা মেনে শিক্ষার্থীদের সফলতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd