• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১ দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ ​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

তানোরে এইচএসসি পরীক্ষায় শীর্ষে কলমা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

Reporter Name / ৪০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

হামিদুর রহমান,

তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী জেলার তানোর উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে কলমা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এবছর প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে নজরকাড়া সাফল্য অর্জন করেছে।
জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটির মোট ৩৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে চমকপ্রদ ফলাফল অর্জন করেছে। পাশের হার ৮৮ শতাংশ, যা উপজেলার অন্যান্য কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ। এছাড়া, ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ জানান, প্রথমবারেই এমন সাফল্য অর্জন করা তাদের জন্য গর্বের বিষয়। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষক-অভিভাবক সহযোগিতা এবং শিক্ষার্থীদের নিরলস পরিশ্রমেই এই সাফল্য এসেছে। অধ্যক্ষ আরও বলেন,
“আমরা শুরু থেকেই মানসম্মত শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার চেষ্টা করছি। এই ফলাফল আমাদের আগামীর পথচলাকে আরও দৃঢ় করবে।”
উল্লেখ্য, কলমা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পর থেকেই মাধ্যমিক পর্যায়ে ধারাবাহিকভাবে শতভাগ পাশের সাফল্য ধরে রেখেছে। এসএসসি পরীক্ষায় তানোর উপজেলার মধ্যে প্রতি বছরই প্রতিষ্ঠানটি শীর্ষ স্থান ধরে রাখছে। এইচএসসি স্তরে এবারই প্রথম অংশগ্রহণ করেও প্রতিষ্ঠানের এমন সফলতা শিক্ষাবিদ, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও গর্বের সঞ্চার করেছে। অনেকেই মনে করছেন, এই অর্জন তানোর উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
তানোর উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট মহল জানান, কলমা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সত্যিকার অর্থেই উপজেলার অন্যতম মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রমাণ করেছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের মাধ্যমে তারা জাতীয় পর্যায়েও সুনাম অর্জন করবে। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd