• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা

শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে

Reporter Name / ৩৬ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

 

মারুফ হাসান
ঢাকা জেলা প্রতিনিধি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন—এমন দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভারতের দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় রাজীব গান্ধী ক্যানসার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারে তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত থেকে শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের পোস্ট, ফটোকার্ড ও ভিডিও প্রচার হতে দেখা যায়। কোনো কোনো পোস্টে তাঁর মৃত্যুর পাশাপাশি জানাজা আয়োজনের দাবিও করা হয়।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনার মৃত্যুর দাবিতে ছড়িয়ে পড়া একাধিক ফটোকার্ড, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের সত্যতা পাওয়া যায়নি। কিছু কনটেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, আবার কিছু সম্পাদিত ও বিভ্রান্তিকর।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে শেখ হাসিনার মৃত্যুর ঘোষণা দেওয়া হয়েছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে ভিডিওটিকে এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ভিডিওতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। প্রকৃত ব্রিফিংয়ে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো ঘোষণা ছিল না।

এ ছাড়া চ্যানেল২৪-এর সংবাদ প্রচারের নামে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সত্যতাও পাওয়া যায়নি। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে ব্যবহৃত স্টুডিওর দৃশ্য পুরোনো এবং অডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান। সাম্প্রতিক সময়ে তাঁর দেশে ফেরার পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে তাঁর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য যাচাই না করে প্রচার না করার আহ্বান জানানো হচ্ছে। বিশেষ করে কোনো ব্যক্তির মৃত্যু সম্পর্কে নিশ্চিত তথ্য ও নির্ভরযোগ্য সূত্র ছাড়া সংবাদ প্রকাশ করলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd