নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি,সাঈদী হোসেন
কুড়িগ্রামের কচাকাটায় ক্রীড়া অঙ্গনে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল।
কচাকাটা থানা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
প্রধান অতিথি: জনাব মোঃ নুর ইসলাম, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক, রংপুর এবং সভাপতি, কেদার মহিলা মহাবিদ্যালয় ও কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশন।
উদ্বোধক: জনাব মোঃ আনিছুর রহমান তোলা ব্যাপারী, চেয়ারম্যান পদপ্রার্থী, ১৪ নং কেদার ইউনিয়ন ও সাবেক সাধারণ সম্পাদক, কেদার ইউনিয়ন বিএনপি।
সভাপতিত্ব করেন: এস এম আতাউর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, অগ্রণী ব্যাংক, ঢাকা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দুধকুমার সুন্দর নদী ফাউন্ডেশন, কচাকাটা, কুড়িগ্রাম।
আমন্ত্রিত অতিথিবৃন্দ:
জনাব অর্পণ কুমার দাস, অফিসার ইনচার্জ (ওসি), কচাকাটা থানা।
জনাব আ খ ম ওয়াজিদুল কবির রাশেদ, চেয়ারম্যান, কেদার ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান পদপ্রার্থী, নাগেশ্বরী উপজেলা এবং আহবায়ক, কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ।
বিশেষ অতিথি ও সার্বিক সহযোগিতা:
বিশেষ অতিথি: জনাব মোঃ হাফিজুল মন্ডল, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কেদার মহিলা মহাবিদ্যালয়।
সার্বিক সহযোগিতায়: জনাব মোঃ নুরুজ্জামান কবির, প্রধান শিক্ষক, কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়।
এ ছাড়াও ফাইনাল খেলায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী তরুণ সমাজ এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে টুর্নামেন্টের খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়। এমন চমৎকার একটি আয়োজন উপহার দেওয়ার জন্য কচাকাটা থানা ক্রীড়া সংস্থাকে এলাকার ক্রীড়াপ্রেমী মানুষ আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।