• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

Reporter Name / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হামিদুর রহমান, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজারে দেশের অন্যতম বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংকের ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে গোল্লাপাড়া বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের দীর্ঘ পথচলা, গ্রাহকদের সঙ্গে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক এবং ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যাশার বিষয়টি গুরুত্ব পায়।
আয়োজকরা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অর্জন হলো মানুষের আস্থা ও বিশ্বাস। প্রজন্ম থেকে প্রজন্মে গ্রাহক ও প্রতিষ্ঠানের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক আস্থার সম্পর্কই আইএফআইসি ব্যাংককে এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। সেই বিশ্বাসকে ধারণ করে আগামীর পথে আরও সমৃদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এস এম তানভীর অবসাল। সঞ্চালনা করেন আকাশ কুন্ডু। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কেক কাটার সময় উপস্থিত অতিথিরা আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান। একই সঙ্গে ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং গ্রাহকসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানকে ঘিরে গোল্লাপাড়া বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের মধ্যেও এ আয়োজন নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
উল্লেখ্য, ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আইএফআইসি ব্যাংকের দীর্ঘ পথচলা ও অর্জনকে স্মরণ করে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। তানোরের গোল্লাপাড়া বাজারেও এর অংশ হিসেবে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd