• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দুই শিশুর নিরাপত্তা চেয়ে প্রবাসীর আকুতি: ভোলার বোরহানউদ্দিনে স্ত্রী উধাও, হত্যার হুমকির অভিযোগ সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন জিওব্যাগ কেটে খালি ব্যাগ চুরি: নাগেশ্বরীতে তীব্র নদীভাঙন আতঙ্ক বাগেরহাটের ফকিরহাট উপজেলা হোচলা গ্রামে বসতঘর থেকে সুজন শেখ (২৭) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভাণ্ডারিয়ায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডিআইজি আশিক সাঈদের কারামুক্তির ১৮ বছর: খালেদা জিয়ার সেই দিন আজও স্মরণীয় নাগেশ্বরীতে থানা পুলিশের ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রম: বিভিন্ন মসজিদে অপরাধ দমন ও মাদকবিরোধী বার্তা দক্ষিণ সুরমায় মাদক সিন্ডিকেটের নতুন কৌশল অভিযানের পর আবারও সক্রিয় স্পট ও হোতারা নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ

নাগেশ্বরীতে থানা পুলিশের ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রম: বিভিন্ন মসজিদে অপরাধ দমন ও মাদকবিরোধী বার্তা

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

​কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী
উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নাগেশ্বরী থানা পুলিশ অফিসারদের উদ্যোগে জুমার নামাজে অংশ নিয়ে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ (শুক্রবার) জুমার নামাজের পূর্বে নাগেশ্বরী থানা এলাকার বিভিন্ন মসজিদে থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও উপ-পরিদর্শকমণ্ডলী একযোগে উপস্থিত হয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
​কর্মসূচির অংশ হিসেবে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজে পৌরসভার বানিয়া পাড়া জামে মসজিদে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আতিকুর রহমান উপজেলা জামে মসজিদে উপস্থিত

থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়া এসআই হাফিজুল মেচনির পাড় জামে মসজিদ, এসআই মোফাখারুল কামারপাড়া জামে মসজিদ, এসআই শিমুল কুটি নাও ডাঙ্গা জামে মসজিদ এবং এসআই মাহমুদুল বেরুবারি বাজার জামে মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের সাথে সচেতনতামূলক আলোচনায় অংশ নেন।

​আলোচনাসভায় বক্তব্য প্রদানকালে কর্মকর্তাগণ এলাকার অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষায় পুলিশ ও জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন যে, কোমলমতি ছেলেমেয়েরা যাতে কোনোভাবেই মাদকের সাথে জড়িয়ে না পড়ে, সেজন্য অভিভাবকদের সচেতন ও সতর্ক দৃষ্টি রাখা অত্যন্ত জরুরি।

​এ সময় বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং উঠতি বয়সের কিশোর-তরুণরা যাতে কোনো প্রকার কিশোর অপরাধ বা গ্যাং কালচারে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ করা হয়। পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নিয়ে সাম্প্রতিক ‘মব কালচার’ বা মব জাস্টিস থেকে সবাইকে সম্পূর্ণরূপে বিরত থাকার জোর আহ্বান জানানো হয়।

​এ ছাড়া জমিজমা সংক্রান্ত যেকোনো বিরোধ বা এলাকায় কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকলে তাৎক্ষণিকভাবে পুলিশকে আগাম তথ্য প্রদান করার অনুরোধ করা হয়, যাতে থানা পুলিশ প্রোক্টিভ (Proactive) বা পূর্বপ্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবার আগেই তা প্রতিরোধ করতে পারে।

​নাগেশ্বরী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনস্বার্থে এ ধরনের সচেতনতামূলক সামাজিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd