• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আসন্ন ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পনিরুজ্জামান মোল্লার নিবাচনী অঙ্গীকার ঘোষণা নাগেশ্বরীর থানা পুলিশের অভিযান, ৪০ বোতল ইস্কাফ উদ্ধার নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান ‎ত্রি-মুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, সনদ ও নগদ অর্থ বিতরণ এসএমপি পুলিশ কমিশনার মহোদয়ের দক্ষিণ সুরমা থানা পরিদর্শন: ভোলায় পুলিশের বিশেষ অ্যাকশন: নগদ টাকাসহ ইয়াবা সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেফতার রাজশাহীতে দ্রব্যমূল্য কমানোর দাবিতে জামায়াতের মানববন্ধন কচাকাটায় পানিতে ডুবে দুই শি/শু/র মৃ/ত্যু ডেঙ্গু প্রতিরোধে ভাণ্ডারিয়ায় নাগরিক সচেতনতা সভা কক্সবাজারে পুলিশ সদস্যের বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার

‎ত্রি-মুখী ক্যাডেট মাদ্রাসায় ফল প্রকাশ, সনদ ও নগদ অর্থ বিতরণ

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি :

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত ত্রিমুখী ক্যাডেট মাদ্রাসায় ২০২৬ সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ এবং ২০২৫ শিক্ষাবর্ষের ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন’ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

‎সম্প্রতি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। একই সঙ্গে বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রফেসর আমজাদ হোসেন ও মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া মাদ্রাসার অভিভাবক ও অভিভাবক সদস্যরাও বক্তব্য দেন।

‎বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি ধর্মীয় শিক্ষার সমন্বয় ঘটানো জরুরি। একটি শিশুর ভবিষ্যৎ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ত্রিমুখী ক্যাডেট মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

‎প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; একজন শিক্ষার্থীকে আদর্শ, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের পড়ালেখার প্রতি নিয়মিত নজর দিতে হবে।

‎তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের নিয়মিত মাদ্রাসায় পাঠানোর পাশাপাশি তাদের পড়াশোনা, আচরণ ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে সচেতন হতে হবে। অভিভাবকরা সন্তানদের সময় দিলে এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন আরও সহজ হবে।

‎অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অভিভাবকরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

‎ত্রিমুখী ক্যাডেট মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd