মো: সাঈদী হোসেন নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, কুড়িগ্রাম জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন উপদেষ্টামণ্ডলী ও কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলীর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. মো. ইউনুছ আলী।
এ ছাড়া মো. নাজমুল হককে সভাপতি, মো. আরেফিন আরিফকে সাধারণ সম্পাদক ও মুতাসিম বিল্লাহ তানিমকে দপ্তর সম্পাদক করে ৫৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।