• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক কি অপরাধী? নাকি সমাজের বিবেক—একটি জরুরি আত্মসমালোচনার সময় ধামসোনা ইউনিয়নের ভাদাইলে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, বাড়ছে তদন্তের দাবি দক্ষিণ সুরমায় ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে ২ হাজার লিটার তেল চুরি: নেপথ্যে শামীম ও নাইজ্জা সিন্ডিকেট ১৪ বছরের এতিম শিশুর ইজিবাইক লুট: ঝিনাইদহে আন্তঃজেলা দস্যু চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন কুড়িগ্রামের সোহেল রানা সুরমার আড়ালে রাতে চোরাচালান: সিলেটে তরিকুলের রাজত্ব কুমিল্লার মারিশিয়া গ্রামের ঐতিহাসিক ‘নটির/বাইখি নুরজাহান মসজিদ’ সংরক্ষণে প্রশাসনের দ্বারস্থ মোশাররফ হোসেন খান চৌধুরী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন সিলেটে ডিবি পুলিশের অভিযানে ৩৩ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন কুড়িগ্রামের সোহেল রানা

Reporter Name / ৩২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

শিক্ষা, সাম্য, সংগ্রাম ও প্রগতির আদর্শে পরিচালিত দেশের অন্যতম প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে মোঃ সোহেল রানা সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি ২০১৭ সালে নাগেশ্বরী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

রাজনৈতিক জীবনের শুরুতে তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশন নাগেশ্বরী উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে বাংলা বিভাগে স্নাতক (সম্মান) সম্পন্ন করে বর্তমানে একই প্রতিষ্ঠানে স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ছাত্র অধিকার, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা, বৈষম্যবিরোধী আন্দোলন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন এবং কৃষক-শ্রমিকসহ প্রান্তিক মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পাশাপাশি কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের অবহেলিত জনপদের শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের দাবিতে ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছেন।

ছাত্র আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর ধারাবাহিক অবদান, নেতৃত্বের দক্ষতা এবং আদর্শিক নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধারা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশনের শিক্ষা, সাম্য, সংগ্রাম ও প্রগতির আদর্শকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে অতীতের মতো ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd