• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বাগেরহাট জজ আদালতে ছাদের পলেস্তারা খসে ৫ বিচারপ্রার্থী আহত, পুরোনো ভবন নিয়ে উদ্বেগ সংবাদ উপস্থাপনা: কণ্ঠের উচ্চতা নয়, বিশ্বাসযোগ্যতাই মূল শক্তি চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে ৭৫ জন আ/হ/ত হবিগঞ্জ জেলায় বিশেষ অভিযানে ৩৬ টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল উদ্ধার ও আটক ১ ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও স্কুল চুরির অভিযোগে গ্রেফতার ২ এবিসি টেলিভিশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হলেন সিলেটের বিশিষ্ট সমাজসেবী ও বিএনপি নেতা আব্দুস সালাম টিপু শিল্পপতি এম এ মতিন এমবিএর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী: অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, নির্মাণমান নিয়ে প্রশ্ন; তদন্তের দাবি এলাকাবাসীর কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে ৭৫ জন আ/হ/ত

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

জাহিদ হাসান,

বিশেষ প্রতিনিধি

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বিভিন্ন দুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এরই মধ্যে সাপের কামড়ে অন্তত ৭৫ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

রোববার (১২ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ের রোগীদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্গত এলাকায় স্বাস্থ্য বিভাগের বিশেষ মেডিকেল টিম নিয়মিত চিকিৎসাসেবা দিচ্ছে। পাশাপাশি ওষুধ, খাবার স্যালাইন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে রাতে চলাচলের সময় সতর্ক থাকা, পানিতে নামার আগে লাঠি দিয়ে পরীক্ষা করা এবং সাপে কামড়ালে কোনো ধরনের কুসংস্কার বা ঝাড়ফুঁকের আশ্রয় না নিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকায় দুর্গত এলাকায় স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় চিকিৎসাসেবা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd