• শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের উচ্ছ্বাস, হাইতির বিপক্ষে জয়ে আনন্দ মনিরুল হক চৌধুরী এমপির সাথে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাক্ষাৎ বুড়িচং বারেশ্বর চৌমুহনী সড়কের সংস্কার কাজের উদ্বোধন অবৈধভাবে মাছ শিকার, ভাণ্ডারিয়ায় দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা সিলেট নগরে জলাবদ্ধতা : ১৬ বছরে ১১২৭ কোটি টাকা খরচ করেও সুফল মেলেনি মোহাম্মদপুরে মাদকবিরোধী মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান কুমিল্লায় ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান মেসিকে ব্রাজিল দলে সই করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট মধ্যনগরে ধ/র্ষ/ণ মামলার আসামিসহ তিনজন গ্রেফতার ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

বুড়িচং বারেশ্বর চৌমুহনী সড়কের সংস্কার কাজের উদ্বোধন

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর চৌমুহনী সড়কের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সংস্কার কাজ সম্পন্নের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৯ জুন বিকাল ৪ টায় বারেশ্বর চৌমুহনীতে ইউনি ব্লক দ্বারা ছয় লক্ষ টাকা ব্যায়ে নির্মিত কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা ৫ এর সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন এমপি বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বারেশ্বর চৌমুহনী সড়কের সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। তিনি দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করায় জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ  জানান।এছাড়াও তিনি বলেন এই জনপদের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে  কয়েক কোটি টাকা বরাদ্দ বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রক্রিয়াকরণ করেছেন।শীঘ্রই কাজের টেন্ডার হবে।বিশেষ করে সমাজকে সুস্থ ধারায় পরিচালিত করতে হলে মাদক,কিশোর গ্যাং,জুয়াড়ি জিরো টলারেন্স পূর্ব থেকেই ঘোষণা করছেন বলে উল্লেখ করে বলেন, যেকোন তথ্য আইনশৃঙ্খলা বাহিনী অথবা আমাকে গোপনে দিয়ে সহযোগিতা করবেন বলে জনগণকে শপথ করান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এই সড়ক সংস্কার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল,যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান,কাউন্সিলর প্রার্থী এনামুল হক,সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রহিম খান লিটন,বাকশীমূল ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ সড়ক সংস্কার কাজের বিভিন্ন দিক পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd