• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ঢাকা সিএমএম আদালতে মামলার চাপ, বিচারপ্রার্থীদের ভোগান্তি ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ​ভোলার গৃহবধূ মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শাশুড়িসহ ৩ আসামি চট্টগ্রামে গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার হিসেব দিত হবে আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় পোনা নদীতে গোসল করতে গিয়ে আলী হোসেন মাঝি (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন মাঝি উত্তর শিয়ালকাঠি গ্রামের মৃত হাজী মহব্বত আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আলী হোসেন মাঝি স্থানীয় মঞ্জু মার্কেটের একটি দোকানে বসে ফুটবল খেলা দেখছিলেন। খেলা দেখা শেষে সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়ির সামনের পোনা নদীর খেজুর গাছের ঘাটলায় গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। পরে তিনি স্রোতের টানে ভেসে বাঞ্ছার খাল এলাকার দিকে চলে যান। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বরফ কল সংলগ্ন মামুনের দোকানের সামনে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে স্থানীয় লোকজন নৌকার সাহায্যে মরদেহটি উদ্ধার করেন। পরে সেটি আলী হোসেন মাঝির মরদেহ বলে শনাক্ত করা হয়।

নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন মাঝি জানান, সকালে তিনি মঞ্জু মার্কেটের গিয়ে ফুটবল খেলা দেখেন। পরে বাড়ির সামনে নদীতে গোসল করতে যান। ধারণা করা হচ্ছে, গোসলের সময় অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে অসাবধানতাবশত নদীতে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd