• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা লাটুয়ার বাজারে ‘খাজনা সিন্ডিকেট’: প্রশাসনের চোখের সামনে চলছে অবৈধ বাণিজ্য জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৮৫,৫০০/-(পঁচাশি হাজার পাঁচশত) টাকার অবৈধ ভারতীয় চকলেটসহ ০৩ (তিন) জন গ্রেফতারঃ ফকির বাজার স্কুল এন্ড কলেজের নতুন সভাপতির সাধারন সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ মধ্যনগরে শালদীঘা হাওরে সুইস গেইট নির্মাণের দাবি ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান মধ্যনগরে বোরো ধান ঘরে তুলতে মাঠে প্রশাসন, দ্রুত কাটার আহ্বান

ফকির বাজার স্কুল এন্ড কলেজের নতুন সভাপতির সাধারন সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নে অবস্থিত ফকির বাজার স্কুল এন্ড কলেজ-এ নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এই সভায় শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে শিক্ষকরা নবনিযুক্ত সভাপতি শাহরিয়ার হোসেন লিমন-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য সচিব ও অধ্যক্ষ মোঃ পিজিউল আলম। এ সময় শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম,মুক্তিযোদ্ধা মোঃ হোসেন , সহকারী অধ্যাপক আবদুল খালেক,সহকারী অধ্যাপক মোঃ আতাউর রহমান, আবদুল আউয়াল মাষ্টার,হিসাব কর্মকর্তা বিল্লাল হোসেনসহ অন্যান্য শিক্ষক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নতুন সভাপতি তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং প্রতিষ্ঠানকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। শিক্ষক ও কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন এবং নতুন সভাপতির নেতৃত্বে প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd