মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী ১নং ওয়ার্ডে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার যৌথ ব্যবস্থাপনায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ৫ই মার্চ রোজ বৃহস্পতিবার উপজেলার ঝিওরী গ্রামে সৌদি প্রবাসী সেনানী ভাই সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আরাফাত হোসাইনের নিজ বাড়ীতে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিল ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা বারখাইন ইউনিয়ন ১নং ঝিওরী ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ মামুন এর সঞ্চালনায়,এবং ঝিওরী ১নং ওয়ার্ড ইসলামি ফ্রন্টের সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরু তে কোরআন তিলাওয়াত করেন মোহাম্মদ সালমান। এবং নাতে মুস্তফা পরিবেশন করেন শায়ের মুহাম্মদ আনিসুর রহমান। এতে উদ্বোধক এর বক্তব্য রাখেন ফ্রন্ট নেতা মোহাম্মদ জাকের সদ:। এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবনেতা হুমায়ুন ফরহাদ কাদেরী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মাস্টার মুহাম্মদ ইয়াকুব আলী। প্রধান বক্তা জননেতা মাস্টার জামাল উদ্দিন। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বারখাইন ইউনিয়ন বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ কারী আবদুল হালিম রেজবী। এবং বিশিষ্ট সংগঠক জননেতা মুহাম্মদ মোরশেদুল আলম মুন্সি।এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাছির উদ্দীন,ও সংগঠক প্রবাসী মাওলানা জয়নাল উদ্দিন, সংগঠক মিজানুল হক, মাওলানা মুহাম্মদ মোরশেদুল আলম কাদেরী, মুহাম্মদ ইউসুফ মিঞা, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ এবং অত্র ঝিওরী ১ নং ওয়ার্ডের ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা র কর্মী ও নেতৃবৃন্দ । এতে মাহে রমজানের বিবরণ ও দরসে হাদিস প্রধান করেন যুবনেতা মাওলানা মোহাম্মদ আবদুল মালেক এবং মোনাজাত পরিচালনা করেন ফ্রন্ট নেতা মাওলানা মফিজুর রহমান।এতে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী সেনানী ভাই মোহাম্মদ আরফাত হোসাইন।