• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা কমিটি অনুমোদন, মো. শাহজাহান বাশার নির্বাহী সদস্য মনোনীত কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অনুমোদন দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: সুইপার কলোনিতে নান্টুর মাদক সাম্রাজ্য সচল রেখেছে ভাই রিপন লাল নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত সিলেটে রহস্যজনক ভাবে স্ত্রীর সন্তান নিখোজ পুলিশের অভিযোগ ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ১০ দিনেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ! ফকিরহাটে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, ধসে পড়েছে অংশবিশেষ— ক্ষুব্ধ এলাকাবাসী

বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী অনুষ্ঠান–২০২৫ অনুষ্ঠিত

Reporter Name / ২৬৬ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী অনুষ্ঠান–২০২৫ অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার পাল। তিনি তার বক্তব্যে বলেন,
“শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান—এই তিন পক্ষ একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। আজকের এই ফলাফল শিক্ষার্থীদের অধ্যবসায় ও পরিশ্রমের বাস্তব প্রতিফলন।” তিনি আরও বলেন, যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তারা যেন হতাশ না হয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে যায়। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন তিনি।
অভিভাবক প্রতিনিধি বখতিয়ার হাওলাদার তার বক্তব্যে বলেন, “এই বিদ্যালয় শুধু শিক্ষাদানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার কারণে আমাদের সন্তানরা আজ সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। আমরা অভিভাবকরা সবসময় বিদ্যালয়ের পাশে থাকবো।”
সহকারী শিক্ষক নকীব মোহাম্মাদ আলী বলেন,
“শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সৃজনশীল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা মেনে চললে সাফল্য নিশ্চিত।”
সহকারী শিক্ষক সুজিত মন্ডল বলেন,
“প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে সমাজের জন্য উপকারী মানুষ হতে পারবে।”
সহকারী শিক্ষক কিশোর কুমার পাল বলেন,
“আজ যারা প্রথম হয়েছে তারা যেমন প্রশংসার দাবিদার, তেমনি প্রতিটি শিক্ষার্থীই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ।”
সহকারী শিক্ষক মাওলানা মোঃ ইব্রাহিম বলেন,
“শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় থাকলে একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে।”
বার্ষিক পরীক্ষার ফলাফলে বিভিন্ন শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে—ষষ্ঠ শ্রেণি: তৈশী ইসলাম
সপ্তম শ্রেণি: ফারিহা ইসলাম অষ্টম শ্রেণি: ইশরাত জাহান
নবম শ্রেণি: সমাপ্তি রাহা দশম শ্রেণি: সুরাইয়া খাতুন
ফলাফল ঘোষণার পর কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
বার্ষিক সর্বোচ্চ উপস্থিতির জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—১. ষষ্ঠ শ্রেণি: ঐশী ইসলাম — ১০০% হাজিরা
২. সপ্তম শ্রেণি: ফারিহা ইসলাম ও ফারিহা জান্নাত — ১০০% হাজিরা ৩. অষ্টম শ্রেণি: ইশরাত জাহান — ১০০% হাজিরা
৪. নবম শ্রেণি: এজাজ মাহমুদ — ১০০% হাজিরা
৫. দশম শ্রেণি: ঝরনা পাল — ১০০% হাজিরা
প্রতি শ্রেণি থেকে তিনজন করে শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।
ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সর্বোচ্চ নম্বর অর্জনকারী শিক্ষার্থী হিসেবে ষষ্ঠ শ্রেণির ঐশী ইসলাম ৯৬.১২% নম্বর পেয়ে বিশেষ সম্মাননা ও পুরস্কার অর্জন করে। তাকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরাজ করে আনন্দ ও উৎসবের আমেজ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণী অনুষ্ঠান–২০২৫ এর সফল সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd