• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী: অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, নির্মাণমান নিয়ে প্রশ্ন; তদন্তের দাবি এলাকাবাসীর কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

আনোয়ারায় পানিতে পড়ে দেড় বছরের কন্যা শিশু ও বিষপানে যুবকের মৃত্যু

Reporter Name / ৫১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় বিষপানে এক যুবক ও পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

জানা যায়,  আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আনুমানিক ৭টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হুন্দিপপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সাকিব (২৫) নিজ বাড়িতে বিষপান করেন। তিনি মৃত শাহ আলমের একমাত্র পুত্র। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা প্রাথমিক চিকিৎসা ও ওয়াশ শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই ছোটন জানান, মোহাম্মদ সাকিব দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

একই দিন দুপুরে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে পানিতে ডুবে দেড় বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত শিশুটি ওই গ্রামের বাসিন্দা শাখাওয়াত হোসেন শাকিলের একমাত্র কন্যা সোহা (১)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের ধারে চলে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে অবস্থিত পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে দ্রুত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd