• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ৫ ‎স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল তানোরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী  ঈদের শুভেচ্ছা বার্তা বুড়িচংয়ে শিক্ষকদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিসিএস ক্যাডার থেকে জাতীয় নেতা: রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান তানোরে প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ধর্মপাশায় একজনের ১ লাখ টাকা জরিমানা

হলি আর্টিজানে শহিদ এসি রবিউলের নবম মৃত্যুবার্ষিকী পালন

Reporter Name / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মাহবুবুল আলম রিপন(স্টাফ রিপোর্টার ):

হলি আর্টিজানে জঙ্গি হামলায় শহিদ এসি রবিউল করিমের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের কাটিগ্রামে শোক র‌্যালি ও স্মরণসভার আয়োজন করা হয়।

শনিবার সকালে নজরুল বিদ্যাসিঁড়ি স্কুল চত্বর থেকে শোক র‌্যালি শুরু হয়ে শহিদের কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে তাঁর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

পরে ব্লুমস বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে রবিউল করিমের সহধর্মিনী উম্মে সালমা, ছোট ভাই শামসুজ্জামান শামসসহ বিভিন্ন গণমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রবিউল করিমের সহধর্মিনী উম্মে সালমা বলেন, তাঁর স্বামীর গড়া বিশেষায়িত শিশুদের স্কুল ব্লুমসের পাশে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার ইচ্ছে ছিলো। তবে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করা যায়নি। এ জন্য তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

রবিউলের ছোটভাই শামসুজ্জামান বলেন, জিম্মি উদ্ধার অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর শহিদ হয়েছিলেন। তাঁর কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় ছিলো না। তবুও ৫ আগস্টের পর রবিউল করিম ও গুলশান থানার তৎকালীণ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিনে স্মৃতিস্তম্ভকে ভেঙে ফেলা হয়েছে, যা দুঃখজনক।

তিনি আরও বলেন, হোলি আর্টিজান বেকারিসহ বিভিন্ন সময়ে দেশ ও মানুষের জন্য আত্মত্যাগকারী শহিদের সম্মান রক্ষার বিষয়টি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। তাঁদের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে এ গিয়ে আসতে হবে। এ সকল ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না হলে শহিদদের অসম্মান করার পাশাপাশি তাঁদের পরিবারকে ঝুঁকির মধ্যে ফেলে রাখা হবে। বিষয়টি বিবেচনায় নিয়ে শহিদ পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে।

এ দিকে বিকেল চারটার দিকে মানিকগঞ্জের পুলিশ লাইনসে রবিউল করিম ফটকের পাশে নির্মিত রবিউল করিমের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রবিউলের পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে দায়িত্ব পালনকালে জঙ্গি হামলায় শহিদ হন এসি রবিউল করিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd