• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

সুনামগঞ্জ-১ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ

Reporter Name / ২২০ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে, দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্রের কাগজপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) সূত্রে জানা গেছে, প্রার্থীদের হলফনামা, আয়কর সংক্রান্ত নথি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত আলহাজ্ব আনিসুল হক, একই দলের কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাওলানা তোফায়েল আহমদ খান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম চৌধুরী।

অপরদিকে, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন, বাংলাদেশ নেজামে ইসলামের প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাজী মখলেছুর রহমান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, তথ্য গোপন এবং প্রয়োজনীয় নথির ঘাটতির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অপরদিকে, বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনী এলাকায় সব প্রার্থী শান্তিপূর্ণভাবে তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd