• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

সালথায় জুয়ার আসরে যৌথবাহিনীর অভিযানে ৬ জুয়ারী গ্রেফতার

Reporter Name / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

সালথা ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় প্রকাশ্যে জুয়া খেলার সময় ৬ জোয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। (১ অক্টাম্বার) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সেনাবাহিনী ও পুলিশের একটি দল। এ সময় জুয়াড়িদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও জোয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর সূত্রে জানা গিয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়া যায় যে সালথার ফুলবাড়িয়া এলাকায় নিয়মিতভাবে প্রকাশ্যে জোয়ার আসর বসানো হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বোয়ালমারী সেনা ক্যাম্প এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়।

অভিযানে ইমরুল মুন্সী, মিন্টু মোল্লা, বাবুল মুন্সি, মিজানুর শেখ, আজিজুল শেখ ও মিরান হোসেন নামে ৬ জোয়াড়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ ১৬ হাজার টাকা, চারটে বাটন ফোন, একটি স্মার্ট ফোন, এবং চার সেট তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের সালথা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইন শৃঙ্খলা বাহিনী জানান। এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জনগণকে জুয়া ও অবৈধ কর্মকান্ড বিরোধী সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd