• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

সাম্য হত্যার বিচারের দাবিতে জয়পুরহাটে ছাত্রদলের মশাল মিছিল

Reporter Name / ২৬৯ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জয়পুরহাট কলেজ ও শহর ছাত্রদল।

মঙ্গলবার (২৭ মে ) রাতে শহরের বাজলা স্কুল থেকে মশাল মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এসময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’সহ নানা স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন – জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাগর চৌধুরী, ছহরাফ ইসলাম ইমন, আহাদ হোসেন, শিমুল চৌধুরী, বোরহান, নিয়ামুল,শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান আল বান্না,শহর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল আমিন হোসেন, সাব্বির হোসেন, পিয়াল, থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাহিদ উদ্দিন, রাকিবুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সাম্য হত্যার আজ ১৪ দিন হয়ে গেছে। আমরা এখনো সুষ্ঠু বিচার পাইনি।একটি ছাত্রদলের কর্মীও আঘাতপ্রাপ্ত হলে তার জবাবদিহিতা করতে হবে। ছাত্রদল বসে থাকবে না।সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন তারা।

উল্লেখ, গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd