• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

ফকিরহাটে আনসার ডিউটি নিয়ে জালিয়াতি অভিযোগ, বিতর্কে জামায়াত ও শিবির কর্মীরা

Reporter Name / ৪২২ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

মোঃ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার

বাগেরহাটের ফকিরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনসারের ডিউটি নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কিছু ব্যক্তি অবৈধভাবে আনসারের ডিউটিতে লোক নিয়োগের জন্য জাল কাগজপত্র ব্যবহার করেছে।
এ বিষয়ে অভিযোগ পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাটির সত্যতা অনুসন্ধানে নামলে, সংশ্লিষ্ট একটি গোষ্ঠী সাংবাদিকদের হুমকি দিয়ে ফোন করে জানায়—এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নেওয়া সিদ্ধান্ত। সাংবাদিকরা বিষয়টি উপেক্ষা করে অনুসন্ধান চালিয়ে গেলে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যাচার ও কটূক্তি শুরু হয়।
অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, আনসার অফিসের কর্মকর্তা কাজী কবির উদ্দিন এ অনিয়মের সঙ্গে জড়িত থাকতে পারেন। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে, কবির নামের এই ব্যক্তি জামায়াতের সাথেও সম্পৃক্ত এবং অতীতে নানা ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় পূর্বের অনেক আনসার সদস্য ইতিমধ্যেই কবিরের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছেন। তারা বলছেন, আনসারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এ ধরনের জালিয়াতি বরদাশ করা হবে না।
সংবাদকর্মীরা জানিয়েছেন, তাদের হাতে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ ও জামায়াত নেতাদের ফোন রেকর্ড রয়েছে। খুব শিগগিরই এই অডিও রেকর্ড ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—নিরাপত্তা বাহিনীর মতো গুরুত্বপূর্ণ কাজে কীভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এভাবে অনিয়ম করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd