বিশেষ প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোঃ রিয়াদুল ইসলাম জামাল।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলনের দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও ভালোবাসার বার্তা।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত।
সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
ঈদ মোবারক।