• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক সুজন মন্ডলের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়ের বদলিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস আলোচনার শীর্ষে মেম্বার প্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা তানোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেলিম মুন্না ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম বাড়ি নির্মাণে চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ—আন্তর্জাতিক মানে খাদ্য নিরাপত্তা গড়তে বড় প্রকল্প

ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা

Reporter Name / ২৯ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ৫ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৮ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পূর্ববাজার এলাকার কবির হোসেন (৪২) নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া একই এলাকার জুলহাস মিয়া (৫০) বোতলে পেট্রোল অতিরিক্ত দামে বিক্রি করায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ইমন কবির (২০), নাজমুল সাকিব (২১) ও আতিফ (২০) নামের তিনজনকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd