• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্মপাশায় নেশার টাকার জন্য মাকে মারধর, তরুণের ৬ মাসের কারাদণ্ড আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ইফতার মাহফিল সম্পন্ন মধ্যনগরে পূর্ব বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে টেটাবিদ্ধ ২, আহত আরও কয়েকজন ফকিরহাটে মাদ্রাসা পর্যায়ে একমাত্র ট্যালেন্টপুল বৃত্তি পেল মেহেনাজ আক্তার সোহাগী ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় ভান্ডারিয়ায় সরিষা ও গমের বাম্পার ফলনে কৃষক ও ফুল প্রেমিদের উচ্ছ্বাস ভান্ডারিয়ায় বিদেশী পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ গুলশানের সেই রাজনৈতিক ঠিকানা থেকে মন্ত্রিসভায়: জাকারিয়া তাহেরের আলোচিত উত্থান ভান্ডারিয়ায় বিদেশী পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ পিরোজপুর জেলা প্রতিনিধিঃ মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুলের সঙ্গে মতবিনিময় সভা

ধর্মপাশায় নেশার টাকার জন্য মাকে মারধর, তরুণের ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গাঁজা সেবনের দায়ে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার হলিদাকান্দা পূর্বপাড়া গ্রামের মৃত রবিউল আউয়ালের ছেলে আব্দুল মুন্নাফ (১৯)-কে গাঁজা সেবনের অপরাধে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে বলে জানানো হয়েছে।

অভিযান পরিচালনা করেন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা সেবনের বিষয়টি প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ প্রদান করেন।

পরিবারের অভিযোগ, মুন্নাফ নেশার টাকার জন্য নিজের মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। টাকা না পেলে পরিবারের অন্যান্য সদস্যদেরও হয়রানি করতেন। তিনি পরিবারের আয়-রোজগারে কোনো ভূমিকা রাখতেন না বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবনই নয়, একটি পরিবার ও সমাজের স্বাভাবিক পরিবেশও নষ্ট করে দেয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd