• মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাপের গর্তে আগুন দিতে গিয়ে বসতঘরে অগ্নিকাণ্ড মধ্যনগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৪টি ভারতীয় গরু আটক তানোরে জামায়াতে ইসলামীর স্মরণকালের সর্ববৃহৎ গণমিছিল ও পথসভা ব্রাহ্মণপাড়া ‘চোখ উপড়ে ফেলার’ বর্বর ঘটনার নেপথ্য কারিগর রুবেল তানোরের শিবনদী বিলে মাছ শিকারের গ্রামবাংলার হারিয়ে যাওয়া আনন্দ আর সামাজিক বন্ধনের জীবন্ত চিত্র ‎বাতানটেক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ (সিজন-৩) ‎রানার্সআপ বেকারি গলি দ্যা রাইজিং স্টার ধর্মপাশায় অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে একজনের কারাদণ্ড দৌলতখানে ছুরিকাঘাতে মুদি ব্যবসায়ীর টাকা ছিনতাই, এলাকায় আতঙ্ক। কুমিল্লায় ৪৯তম বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি ও সভা অন্তিম সমীকরণে ভোট-রাজনীতি: সংযমই হোক শেষ বার্তা

ধর্মপাশায় অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে একজনের কারাদণ্ড

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে ঘুলুয়া এলাকায় হেলাল মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী পরিচালিত অভিযানে সরকারি জায়গা দখল করে অনুমোদনহীন স্থাপনা নির্মাণের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সরকারি জমি কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। আইন ভঙ্গকারীর পরিচয়, প্রভাব বা তদবির—কোনোটিই বিবেচনায় নেওয়া হবে না। সরকারি জায়গা অবৈধ দখল, অনুমোদনহীন নির্মাণ ও আইনের অবজ্ঞার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

প্রশাসনের পক্ষ থেকে সকলকে সরকারি সম্পত্তি রক্ষা ও আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd