• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ৫ ‎স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল তানোরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী  ঈদের শুভেচ্ছা বার্তা বুড়িচংয়ে শিক্ষকদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিসিএস ক্যাডার থেকে জাতীয় নেতা: রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান তানোরে প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ধর্মপাশায় একজনের ১ লাখ টাকা জরিমানা

তানোরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর তানোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় তানোর উপজেলা, তানোর পৌরসভা ও মুন্ডমালা পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শফিকুল হক মিলন এবং রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত। তারা বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় অবদান, তার ত্যাগ ও দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।
দোয়া মাহফিলে তানোর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক এবং আপসহীন নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার আদর্শ অনুসরণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত তানোর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার হাফেজদের নিয়ে খতমে কোরআন পাঠের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তানোর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আমিনুল ইসলাম। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলে বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার রাজনৈতিক আদর্শ ও ত্যাগকে ধারণ করে গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে এ ধরনের দোয়া মাহফিল ও ধর্মীয় কর্মসূচি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd