• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) অভিযান: বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজন গ্রেফতার উন্নয়নের মুখোশের আড়ালে রাষ্ট্র ধ্বংসের মহাযজ্ঞ-দুর্নীতি সাংবাদিক সুজন মন্ডলের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়ের বদলিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস আলোচনার শীর্ষে মেম্বার প্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা তানোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেলিম মুন্না ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) অভিযান: বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজন গ্রেফতার

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ঢাকা, ১০ মার্চ ২০২৬: ঢাকা জেলা পুলিশের দক্ষিণ ডিবি গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ মার্চ বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ, হাসনাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ ফাহাদুল ইসলাম ইখলাস (৩১), পিতা- মোঃ নুরুল ইসলাম, এবং মোহাম্মদ মনির হাওলাদার (৪২), পিতা- মৃত আঃ রব হাওলাদার।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি জরিফ মিয়া @ কালা জরিফ (৪৩), পিতা- মোঃ সোহরাব উদ্দিনের কেবিনেট থেকে উদ্ধার করা হয়েছে একাধিক বিদেশি অস্ত্র। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে:

১টি নাইন এমএম ক্যালিবারের বিদেশি পিস্তল ,২টি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল,৩টি ম্যাগাজিন ,১২ রাউন্ড গুলি

এ অভিযানের ফলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অস্ত্র আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পলাতক আসামি জরিফ মিয়ার বিরুদ্ধে ঢাকা ও আশেপাশের এলাকায় অস্ত্র, মাদক ও চাঁদাবাজি সংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে।

এ বিষয়ে আজ ১০ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস অ্যান্ড ট্রাফিক) জনাব মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন, “এই অভিযান ঢাকা জেলার নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ অস্ত্র, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অব্যাহত যুদ্ধের অংশ। ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ জনগণের নিরাপত্তা এবং অস্ত্র-বিরোধী কার্যক্রমকে জোরদার করতে ভবিষ্যতেও তারা এই ধরনের অভিযানের ধারা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd