• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

জয়পুরহাটে এলজিইডিতে ঘুষ কেলেঙ্কারি বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগ তুলে বিক্ষোভ ও স্মারকলিপি দিয়েছেন ঠিকাদাররা। বুধবার (২১শে মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো তাঁরা বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক আফরোজা আকতার বরাবরে একটি স্মারকলিপিও দেন তাঁরা।

ঠিকাদাররা অভিযোগ করেন, শাহ আলম দায়িত্ব নেওয়ার পর থেকে টেন্ডার অনুমোদন, বিল ছাড় ও রোলার ব্যবহারে ১ শতাংশ হারে ঘুষ দাবি করছেন। বিল প্রক্রিয়ায় বিলম্ব, কাজ আটকে রাখা এবং ঘুষ ছাড়া কোনো কার্যক্রম অনুমোদন না দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তাঁরা আরও জানান, এক পলাতক আসামিকে গোপনে ডেকে ৮ কোটি ৪০ লাখ টাকার প্রকল্পে চুক্তিবদ্ধ করা হয়েছে, যা আইনের লঙ্ঘন। শাহ আলম নিজেই স্বীকার করেছেন, তিনি এই পদে আসতে অর্থ ব্যয় করেছেন এবং তা ঘুষের মাধ্যমে তুলছেন।

তাঁরা অবিলম্বে তাঁর (প্রকৌশলী শাহ আলমের) অপসারণ ও সৎ প্রকৌশলী নিয়োগের দাবি জানান।

এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, শাহ আলম বদলি ও ছুটির আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd