• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ গোলাপগঞ্জে ৬৮৯ বোতল এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিন হ/ত্যা মামলার প্রধান আসামি সাইফুল গ্রেফতার নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবনির্বাচিত কমিটি ঘোষণা কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর দুর্বৃত্তের আক্রমণ

Reporter Name / ৩০৭ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ ‎চট্টগ্রামের কর্ণফুলীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( আইসি),এস আই সহ পুলিশের একাধিক সদস্য হামলার শিকার হয়েছেন। গত শনিবার (১৭ মে) মধ্যরাতে উপজেলার শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়ায় এ ঘটনা ঘটেছে।

‎হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন কর্ণফুলী থানার (ওসি) মুহাম্মদ শরীফ (৫০) ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির আইসি এসআই মিজানুর রহমান (৩৫)সহ আরো কয়েকজন।

‎পুলিশ সূত্রে জানা যায়, কলেজ বাজার এলাকায় একদল দুর্বৃত্ত রাতে জমি দখলের চেষ্টা চালায়। ওই সময় একই পথে পুলিশ আরেকটি বিশেষ অভিযানে যাওয়ার সময় পুলিশের উপর দুর্বৃত্তরা আক্রমণ করেন। পুলিশদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে এস আই মিজানুর রহমান বুকে গুরুতর ভাবে আহত হয় এবং ওসি শরীফসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

‎স্থানীয় সূত্রে জানান যায়, কর্ণফুলীতে বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে বেশ কয়েকজন জমি দখলের সাথে জড়িত । আর এসব ভূমি দূস্যদের নেতৃত্বেই পুলিশের ওপর হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। রাতভর বন্দর জোনের এডিসি সোহেল পারভেজের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

‎এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, একটি বিশেষ অভিযানে যাওয়ার পথে ঘটনাস্থলে একটি ঘেরাও ভাঙচুর চালাচ্ছে একদল দুর্বৃত্তরা। পরে তাদের কাছ থেকে ভাঙচুরের কারণ জানতে চাওয়া মাত্রই তারা আমাদের ইট-পাটকেল ছুঁড়ে মারেন। এ ঘটনায় আমি সহ আমার অনেক পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং দ্রুত অন্যায়কারীদের আইনের আওতায় আনা হবে।

রিপোর্ট : মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম। তাং: ১৮/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd