• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন পা উদ্ধার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন ভাণ্ডারিয়ায় মাছে ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা

চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে গ্রাম চৌকিদারের ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি আনুমানিক ২৫ লক্ষ টাকা

Reporter Name / ৪০১ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

সুশান্ত শীল, আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা সুন্নাপাড়া গ্রামের শীলপাড়া এলাকায় গ্রাম্য চৌকিদার(গ্রাম পুলিশ) জহুরলাল শীলের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ পহেলা মে ২৫ইং আনুমানিক দুপুর ১২:৩০ টার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় পাড়া প্রতিবেশী ও মুসলমানদের সহযোগিতায় ফায়ার সার্ভিস আসার পূর্বেই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায় ।

(গ্রাম পুলিশ) চৌকিদার জহুরলাল শীল এর পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রান্নাবান্নার কাজে গ্রাম পুলিশ জহুরলাল শীল এর পুত্রবধূ রান্নাঘরে রান্নাবান্নার কাজ করছিলেন। এমতাবস্থায় ঐ পুত্রবধুর শিশু সন্তান অন্যদিকে চলে গেলে তাকে আনতে গিয়ে দেখেন হঠাৎ আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতেছে। দ্রুত স্থানীয় পাড়ার প্রতিবেশী হিন্দু, মুসলিম’র সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনের উত্তপ্ত অগ্নিশিখা জহুরলাল এর পরিবারের সকল কিছু পুড়ে সর্বস্বান্ত হয়ে যায়।

গ্রাম চৌকিদার জহুরলাল বলেন,
আমি বাড়িতে ছিলাম না খবর পেয়ে এসে দেখি আমার পুরো ঘর পুরে ছাই। আমার ঘরে ক্যাশ দুই লক্ষ টাকা ও প্রয়োজনীয় দলিলপত্র, আসবাবপত্র সহ স্বর্ণালংকার সব পুড়ে ছাই যায়। আমার চার সন্তান সকলের বসবাসের স্থান ছিল এই ঘর। আজ সব পুড়ে ছাই। প্রায় আমার ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
পার্শ্ববর্তী ডাক্তার তপন শীল ও ঢাকার সাংবাদিক শিপঙ্কর শীল এর পাকা ঘরের কিছু অংশ পুড়ে যায়। এতে ডাক্তার তপন শীল’র ঘরের প্রায় তিন ভাগের দুই ভাগ আগুনে পুড়ে যায়। এতে করে ডাক্তার তপন শীলের প্রায় ৫ লক্ষ টাকার কয় ক্ষতি হয় বলে তিনি জানান।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ফায়ার লিডার মোহাম্মদ ইউচুপ বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে আমরা যাওয়ার পূর্বেই এলাকাবাসীর সহযোগিতায় মোটামুটি আগুন নিয়ন্ত্রণ আসে। এই অগ্নিকাণ্ডে (গ্রাম পুলিশ) জহুরলাল শীল এর আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

রিপোর্ট : সুশান্ত শীল,আনোয়ারা,চট্টগ্রাম।
তাং: ০১/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd