• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

গাজীপুরের সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে  আনোয়ারায়  কর্মরত সাংবাদিকদের  মানববন্ধন 

Reporter Name / ৫৩৪ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
গাজীপুরে সাংবাদিক  তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের  দাবীতে আনোয়ারায়  কর্মরত সাংবাদিকদের মানববন্ধন  ও বিক্ষোভ  অনুষ্ঠিত  হয়েছে। আজ  ১০আগষ্ট বিকাল ৪টায়  কর্ণফুলী টানেল মোড়ে এই মানববন্ধন  অনুষ্ঠিত  হয়। এতে বক্তব্য  রাখেন প্রবীন সাংবাদিক  ও সংগঠক দৈনিক  দেশের কথা প্রতিনিধি   আব্দুন নুর চৌধুরী, দৈনিক  ঈশানের সাবেক আনোয়ারা প্রতিনিধি এম নজরুল  ইসলাম, দৈনিক  নয়াদিগন্ত ও দৈনিক  নিউ নেশন  প্রতিনিধি  মোজাম্মেল  হক, দৈনিক  আমার দেশ  ও দৈনিক  পূর্বদেশ প্রতিনিধি  খালেদ মনছুর, দৈনিক  আমাদের  চট্টগ্রাম  প্রতিনিধি  এস এম সালাউদ্দিন, দৈনিক  যুগান্তর  প্রতিনিধি  মো.বদরুল হক, দৈনিক সকালের সময় ও বাংলাধারার মহিউদ্দিন মনজুর, দৈনিক আলোকিত প্রতিদিনের মোহাম্মদ এনামুল হক,এটিএন নিউজের সিনিয়র  স্টাফ  রিপোর্টার এমডিএইচ রাজু, দৈনিক  ভোরের  ডাক ও দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার সহ-সম্পাদক এম ইমরান বিন ইসলাম, দৈনিক ঢাকা প্রতিদিন ও এম টিভির মো. আরাফাত, প্রবাসী  নিউজের মো.সাইফুল  ইসলাম, দৈনিক সময়ের কাগজের মো.ফখরউদ্দিন, দৈনিক  সমাবেশের  মো.ফোরকান উদ্দিন,দৈনিক  সকালের  শিরোনামের মো.জাহাঙ্গীর প্রমুখ।
বক্তব্যে সাংবাদিক মোজাম্মেল  হক বলেন,হত্যা,হুমকি, ধমকি দিয়ে সাংবাদিকদের কলমকে থামানো যাবেনা। যেমনি সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যার পরও সাংবাদিকরা ভীত হয়নি,তাদের লেখালেখি  বন্ধ  হয়নি।
সাংবাদিক  খালেদ মনছুর  বলেন, অন্তর্বর্তী সরকারকে সাংবাদিকদের  নিরাপত্তা  নিশ্চিত  করতে হবে। নির্বাচনকে সামনে রেখে  দুষ্কৃতকারীরা জনমনে আতংক সৃষ্টি  করতে সাংবাদিকদের  উপর আরো হামলা চালাতে পারে। আর এজন্য আইনশৃঙ্খলা  বাহিনীকে সাংবাদিকদের  নিরাপত্তা  নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।সেই সাথে সাংবাদিক  আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত  বিচার নিশ্চিত  করতে হবে।
প্রবীন সাংবাদিক ও দৈনিক  দেশের কথা প্রতিনিধি  আব্দুন নুর চৌধুরী  বলেন, সাংবাদিকদের  সিকিউরিটি  এ্যাক্ট অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে।সাংবাদিকদের  যে কোনো  দুঃসময়ে আনোয়ারার কর্মরত সাংবাদিকরা ঐক্যবদ্ধ। যারা ফ্যাসিবাদের পক্ষাবলম্বন  করেছে তাদেরকে  হুশিয়ার কর দিতে চায় তারা যেন আগের মত আনোয়ারার সাংবাদিকদের  ঐক্য বিনষ্ট  করতে না পারে। এজন্য সকল সাংবাদিকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হব।
সাংবাদিক এম ইমরান বিন ইসলাম বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিকদের কলম অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে এক চুলও থামবে না। অন্যায়, দুর্নীতি, খুন,রাহাজানি, দর্শন ইত্যাদির বিরুদ্ধে সাংবাদিকদের কলম সব সময় সচ্ছল থাকবে। যারা সাংবাদিকদের হত্যার হুমকি দেয় তাদেরকে হুশিয়ারি করে বলতে চাই। সাংবাদিকরা এ পেশাকে সম্মান এবং মর্যাদা শহীদ গ্রহণ করে নিয়েছে। সুতরাং সাংবাদিকদের ভয়-ভীতি দেখে দমিয়ে রাখতে পারবেনা। অন্যায়ের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে সব সময় তাদের কলম সোচ্চার থাকবে। পরিশেষে বলতে চাই সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িত সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।না হলে পরবর্তীতে সাংবাদিকরা আরও কঠুরতম আন্দোলন করতে বাধ্য থাকিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd