• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হত্যা মামলায় প্রধান অভিযুক্ত মুশা,দীর্ঘদিনেও গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনার নারী ভোটারদের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন এর মতবিনিময় সভা খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে এমপি জসীম উদ্দিনকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ নাগেশ্বরীতে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মঙ্গল শোভা যাত্রা ২ নং বাকশিমূল ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সভা বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার সিলেট ওসমানী মেডিকেলে অনিয়মের পাহাড়: অসহায় রোগীদের পকেট কাটছে দালাল ও অসাধু কর্মচারীরা নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা

কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন

Reporter Name / ২১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসার ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন একটি জাতির অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। তিনি মাদ্রাসাটির উন্নয়ন কাজে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আব্দুল খালেক এবং মাওলানা সিরাজুল ইসলাম। তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করে। আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট জনাব মোস্তাফিজুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতাকারী সকল ব্যক্তি, প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, উপজেলা আমীর আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারি ডি এম আক্কাস আলী, তানোর পৌরসভা আমীর মাওলানা মকসেদ আলী, পৌরসভা সেক্রেটারি জুয়েল উদ্দিন, জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল কাদের, মাহাবুব চৌধুরী, আফজাল হোসেন, বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষ্ণপুর বায়তুল আমান দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুন শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই প্রয়োজন মেটাতেই ভবনের ২য় ও ৩য় তলার সম্প্রসারণ কাজ হাতে নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং ভবিষ্যতে মাদ্রাসাটিকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, ভবন সম্প্রসারণ কাজ সম্পন্ন হলে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং এলাকার শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে পাঠদান গ্রহণের সুযোগ পাবে। তারা এ উন্নয়ন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd