• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধ/র্ষ/ণে/র পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত/সেই ১১ বছর বয়সি শিশুর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত মাইজভাণ্ডার শরীফে ১২ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখের জিয়ারত সিলেটে গলা কে*টে ব্যবসায়ীকে হ*ত্যা সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায়

আনোয়ারায় প্রতারক (ওসি) আটক, উদ্ধার হল টিভি, ফ্রিজ,ফ্যান!

Reporter Name / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা
আনোয়ারায় ওসি পরিচয়ে ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান হাতিয়ে নেওয়া সেই প্রতারক মো. সুমনকে আটক করেছে পুলিশ। ৩০ জুন সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর বইলার দিঘী পশ্চিম পাড় এলাকায় অভিযুক্তের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় হাতিয়ে নেওয়া ফ্রিজ, স্মার্ট টিভি ও সিলিং ফ্যান উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার ওসি পরিচয়ে বন্দর সেন্টার ও বটতলী রুস্তম নামক দুটি ইলেকট্রনিক্সের দোকান থেকে পণ্যগুলো হাতিয়ে নিয়ে যান প্রতারক সুমন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা সূত্রে জানা যায়, আনোয়ারা

থানার ওসি পরিচয়ে দুই ব্যবসায়ী থেকে ইলেকট্রনিক্স মালামাল হাতিয়ে নেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে প্রতারককে চক্রকে ধরতে আনোয়ারা থানা পুলিশের বিশেষ টিম তথ্য প্রযুক্তি সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীতে আসামির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং হাতিয়ে নেওয়া মালামাল উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারণার ঘটনায় মূল পরিকল্পনাকারীকে মালামালসহ আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অন্যান্য অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে। দ্রুত চক্রের অন্যান্য সদস্যদেরও আটক করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd