• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত সমৃদ্ধ ৮ নং হাসনাবাদ ইউনিয়ন গঠনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন তানোরে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল, ফেসবুকে ভিডিও ছড়িয়ে চাঞ্চল্য নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের (গঠনতন্ত্র) প্রকাশ

আনোয়ারায় ঝিওরী প্রিমিয়ার লীগ শর্ট পিস ক্রিকেট খেলার ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় ঝিওরী প্রিমিয়ার লীগ আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ সিজন–৩ এর ফাইনাল ম্যাচে দর্শকনন্দিত এক রোমাঞ্চকর লড়াইয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বার আউলিয়া ক্রিকেট একাদশ। গতকাল সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় ঝিওরী চেয়ারম্যান ঘাটায় মরহুম জামাল উদ্দিন চৌধুরী ও মরহুম সইফুউদ্দিন চৌধুরী চেয়ারম্যানের সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে বার আউলিয়া ক্রিকেট একাদশ সুপার ওভারে ৩ রানের নাটকীয় জয় লাভ করে।

ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইতাছি কিং স্টার ক্রিকেট একাদশ। শুরুতে চাপের মুখে পড়লেও শেষ মুহূর্তে দলীয় অধিনায়কের মারমুখী ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৫৩ রানের লক্ষ্য দাঁড় করায় তারা। জবাবে ব্যাট করতে নেমে বার আউলিয়া ক্রিকেট একাদশও শুরুতে চাপে পড়ে। তবে পরবর্তী ব্যাটসম্যান কায়মুল দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। নির্ধারিত ওভার শেষে দুই দলের রান সমান হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে উত্তেজনা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত নিয়ন্ত্রিত বোলিং ও সাহসী ব্যাটিংয়ের মাধ্যমে বার আউলিয়া ক্রিকেট একাদশ ৩ রানে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরিফ মঈন উদ্দিন রেজা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যুরো চিফ, এটিএন নিউজ এবং প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন তও্বধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব,চট্টগ্রাম সিটি কর্পোরেশন; ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন; মোহাম্মদ আসিফ মহিউদ্দীন রেজা, আইনজীবী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং মোহাম্মদ শাফকাত বিন আমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ), চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

এসময় প্রধান অতিথি বলেন, এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি  ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান। তার পাশাপাশি সামাজিক উন্নয়নে অসহায় গরিব-দুঃখীদের সাহায্য করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd