• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

আনোয়ারায় চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামী রাসেল গ্রেফতার 

Reporter Name / ২৭৪ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

 

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারা থানার চাঞ্চল্যকর মানিক হত্যা মামলার প্রধান আসামী মোঃ রাসেল’কে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

নিহত ভিকটিম মোঃ মানিক চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন ভিংরোল এলাকার বাসিন্দা। পূর্ব হতে জনৈক মোঃ রাসেল এবং সেলিম এর সাথে মানিকের পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৭ মার্চ ২০২৫ইং তারিখে মোঃ রাসেল মানিকে পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে আনোয়ারা থানাধীন পরৈকোড়া এলাকায় নিয়ে যায়। পরবর্তীতে সেখানে রাসেল এবং তার অন্যান্য সহযোগীদের সাথে ভিকটিম মোঃ মানিক এর পাওনা টাকা পরিশোধ নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। বাকবিতন্ডার একপর্যায়ে রাসেল এবং তার অন্যান্য সহযোগীরা মানিকে দেশীয় আগ্নেয়াস্ত্র, কিরিচ, চাপাতি, রামদা ও লোহার রড় ইত্যাদি দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মানিকের আত্ম-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মানিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এবং সেখানে চিকিৎসারত অবস্থায় গত ১৮ মার্চ ২০২৫ইং তারিখে ভিকটিম মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনায় নিহত মানিকের বড় ভাই মোহাম্মদ বাবু প্রকাশ বাবুল বাদী হয়ে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় ০২ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনাম ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২২, তারিখ ১৮ মার্চ ২০২৫ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার ০১নং এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ রাসেল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৬ আগস্ট ২০২৫ইং তারিখে আনুমানিক বিকাল ৩:৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচড়া কুলাগাঁও এলাকায় অভিযান পরিচালান করে আসামী মোঃ রাসেল (৩৬), পিতা-মৃত আবু নাছের কন্ট্রাক্টর, সাং-পূর্ব কন্যারা, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তা’কে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd