মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম উপজেলা আনোয়ারা। আনোয়ারা উপজেলা প্রবেশের প্রাণকেন্দ্র হচ্ছে চাতুরী চৌমুহনী বাজার। নিত্য দিনই চাতুরী চৌমুহনী মোড়ে যানজট লেগেই থাকে। আজ ১৮ই জুন আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকা এবং সর্বসাধারণ চলাচলের রাস্তায় অবৈধ স্থাপনা তৈরী করে যানজট সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয়া জনাবা তাহামিনা আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় তিনি বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো না থাকার কারণে ও সড়কে অবৈধ ভাবে স্থাপন নির্মাণ করে সর্বসাধারণের চলাচলের ব্যাঘাত ঘটানোর কারণে ৫টি মামলায় সংশ্লিষ্ট ধারায় ১৩,০০০/-(তের হাজার) টাকা জরিমানা করা হয়েছে । সামনেও জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
রিপোর্ট : মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ১৮/০৬/২৫ইং।