হামিদুর রহমান,
তানোর রাজশাহী প্রতিনিধি:
আজ ১৫ জুন, ২০২৬ খ্রি. এক উৎসবমুখর পরিবেশে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (BMDA), তানোর জোনের উদ্যোগে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” এর শুভ উদ্বোধন এবং একই দিনে অনুষ্ঠিত “কমিউনিটি পুলিশিং সভা-২০২৬” অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার রাজশাহী মহোদয়।
তানোর উপজেলার ধামধুম-ভূষণা মাদার খাল এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এবং বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জনাব প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী জনাব প্রকৌশলী মো: নাঈমুল হাসান।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ ও জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি “কমিউনিটি পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানেরই সভাপতিত্ব করেন তানোর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (UNO) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাইমা খান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সাথে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ জনগণকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে পুলিশ। অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব নাইমা খান বিএমডিএ-এর এই সবুজায়নের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তানোর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিএমডিএ-এর কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।