• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেদার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুকিদের প্রার্থিতা ঘোষণা, এলাকায় আলোচনা রংপুরের লংমার্চ সফল করতে নাগেশ্বরীতে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন: শরিয়াহ আইন প্রতিষ্ঠা ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ফুটবলের উত্তাপে কাঁপল চর বিষ্ণুপুর নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নাগেশ্বরী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার। আটক-৭৫ গ্রীণ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হলেন মো: নুর মোহাম্মদ

রংপুরের লংমার্চ সফল করতে নাগেশ্বরীতে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল

Reporter Name / ১৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

আগামীকাল শনিবার রংপুরে অনুষ্ঠিতব্য লংমার্চ কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১ দলীয় জোটের উদ্যোগে বিশাল স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত স্বাগত মিছিলটি নাগেশ্বরী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রস্থলে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার (স্বপ্ন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া।

মিছিল ও পথসভায় ১১ দলীয় জোটের উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হামিদ মিয়া বলেন, “রংপুরের এই লংমার্চ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার আদায়ের একটি গণদাবি। সব ধরনের শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামীকাল নাগেশ্বরী থেকে হাজার হাজার মানুষ লংমার্চে অংশ নেবে। জনস্রোতের মাধ্যমে এ অঞ্চলের মানুষ তাদের অধিকার আদায়ে কতটা ঐক্যবদ্ধ, তা প্রমাণিত হবে।”

পথসভায় বক্তারা রংপুরের লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণ ও সফল করতে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd