• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
২ নং বাকশিমূল ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সভা বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার সিলেট ওসমানী মেডিকেলে অনিয়মের পাহাড়: অসহায় রোগীদের পকেট কাটছে দালাল ও অসাধু কর্মচারীরা নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু

চট্টগ্রামের আনোয়ারায় ৪শ একর জমিতে হবে মুক্ত বাণিজ্য অঞ্চল, পরিদর্শনে বিডা চেয়ারম্যান

Reporter Name / ৩৬৩ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় কর্ণফুলী টানেলের কাছেই ৪০০ একর জমিতে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। দেশের প্রথম এই মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। গত বৃহস্পতিবার সকালে তিনি এ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আনোয়ারায় ৪শত একর জমির উপর বর্তমান সরকার একটি মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের অর্থনীতির ‘গেম চেঞ্জার’ হিসেবে এ মুক্ত বাণিজ্য অঞ্চল ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, একটি মুক্ত বাণিজ্য অঞ্চল হল বিদেশি ভূখণ্ডের মতো। এ জোনে প্রতিষ্ঠিত বিদেশি প্রতিষ্ঠানগুলো পণ্য উৎপাদনের পর তারা নিজেরাই বিদেশে পাঠাতে পারবে। বাংলাদেশের কোনো দপ্তরে তাদের ঘোরাফেরা করতে হবে না। এটি বাস্তবায়ন হলে দেশে অর্থনীতিতে এই অঞ্চল বিরাট ভূমিকা রাখবে। পাশাপাশি এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বিমানবন্দরের অতি কাছে হওয়ায় আনোয়ারার মুক্ত বাণিজ্য অঞ্চল করার প্রস্তাবটি প্রাথমিক বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রিপোর্ট : সুশান্ত শীল, আনোয়ারা, চট্টগ্রাম।
তাং: ০৯/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd