• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসারের সবুজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে অরণ্যের উদ্যোগে ‘সবুজ উৎসব-২০২৬ অনুষ্ঠিত ধামসোনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন কুড়িগ্রাম জেলা সাইবার দলের নতুন কমিটি অনুমোদন গিরার পাড় ​জান্নাতুল বাকী কবরস্থান এর জমি ক্রয় ও সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতার আবেদন মাদকের বিরুদ্ধে উত্তাল দক্ষিণ সুরমা: কুড়িগ্রাম জেলার মধ্যে প্রথমবার নাগেশ্বরীতে বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস এর শুভ উদ্বোধন সিলেটে ইয়াবাসহ হাতেনাতে ধরা খেলেন পুলিশ কনস্টেবল, রুবেল তানোরের কালীগঞ্জ বাজারে মাদকবিরোধী র‍্যালি ও সম্মেলন, যুবসমাজের ঐক্যবদ্ধ অঙ্গীকার বাজার-ভিটা গিলে খাচ্ছে মধুমতী: জিও ব্যাগ নয়, স্থায়ী বাঁধ চান নিঃস্ব এলাকাবাসী

কুড়িগ্রাম জেলার মধ্যে প্রথমবার নাগেশ্বরীতে বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস এর শুভ উদ্বোধন

Reporter Name / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেত ও কসমেটিকস পণ্যের নতুন প্রতিষ্ঠান ‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি বেতের তৈরি নান্দনিক ও ব্যবহারিক পণ্যের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন কসমেটিকস পণ্য সুলভ মূল্যে সরবরাহের উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) নাগেশ্বরী বাজার রোডের সিরাজ শপিংমল, আল কাওছার মেরিট মাদরাসা গেট সংলগ্ন স্থানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘বেতের ছোঁয়া অ্যান্ড কসমেটিকস’-এ বেতের তৈরি বিভিন্ন ধরনের সোফা, চেয়ার, টেবিল, দোলনা, ঝুড়ি, কাটি, ট্রে, ল্যাম্পশেড, ওয়ালম্যাটসহ নিত্যপ্রয়োজনীয় ও সৌন্দর্যবর্ধক নানা পণ্য পাওয়া যাবে। এর পাশাপাশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশি-বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্যও এখানে পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাফেজ মহিবুর খান জানান, স্থানীয় ক্রেতাদের পাশাপাশি অনলাইনেও সারাদেশে এসব পণ্য বিক্রি করা হবে। দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে।
তিনি আরও জানান, মানসম্মত পণ্য সুলভ মূল্যে ক্রেতাদের হাতে পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। বিশেষ করে বেতের ঐতিহ্যবাহী পণ্যকে আধুনিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করবে।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে নাগেশ্বরীর স্থানীয় ওলামায়ে কেরাম, সচেতন ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা নতুন এ উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
প্রতিষ্ঠানের ঠিকানা:
সিরাজ শপিংমল, আল কাওছার মেরিট মাদরাসা গেট সংলগ্ন, বাজার রোড, নাগেশ্বরী, কুড়িগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd