• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
হাসনাবাদে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দুটি যুব সংগঠন নলতা ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চায় আজিজুর রহমান কে–রাজু আহম্মেদ জাকির  মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুণদের হাতে ফুটবল তুলে দিলেন কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানা তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার

হাসনাবাদে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দুটি যুব সংগঠন

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি ⤵

মানবতার সেবাই সবচেয়ে বড় পরিচয়—এই বিশ্বাসকে ধারণ করে কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিয়ার হাট গ্রামের অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দাঁড়িয়েছেন হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠন ও কবিরাজ পাড়া আলোকিত যুব সংঘ সংগঠন দুটির সভাপতি রাশেদুজ্জামান রিপন ও হাসনাবাদ ইউনিয়ন চেয়ারম্যান,পদপ্রার্থী সমাজসেবক, ডাক্তার
সাইদুর ইসলাম ।

সম্প্রতি বিভিন্ন নিউজ এর মাধ্যমে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার দুর্দশার কথা জানতে পেরে তাদের সংগঠন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন এবং দুক্ষাতি বেওয়ার প্রয়োজনে এক মাসের খাদ্যসামগ্রী, নগদ অর্থ প্রদান করেন।

তাদের এই সংগঠনের উদ্যোগ কে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

স্থানীয়রা জানান, অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। এমন পরিস্থিতিতে কবিরাজ পাড়া আলোকিত যুব সংঘ, হাসনাবাদ ইউনিয়ন যুব সংগঠনের সহায়তা তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে।

অনুদান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।

মানবিক মূল্যবোধকে ধারণ করে সবাই এগিয়ে এলে একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”তাদের এই মহৎ উদ্যোগ সমাজে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd