• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দুই মহাসড়ক অবরোধে সংঘর্ষ গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত, কোন গ্রেডে কত টাকা?

*সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি*

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

আবদুল্লাহ আল নোমান

দৈনিক যুগান্তর বাংলাদেশ
আলীকদম প্রতিনিধি

*আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় দূর্গম পোয়ামুহুরী সীমান্তে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ প্রসংগে।*

১। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। “অপারেশন উত্তরণ”-এর আওতায় মানবিক কাজের অংশ হিসেবে ব্যাটালিয়নটি দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।

২। এরই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৬ তারিখ (বৃহস্পতিবার) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর দিক-নির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি কর্তৃক আলীকদম উপজেলার *পোয়ামুহুরী সীমান্ত এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা বঞ্চিত পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুসহ ১০০ জনের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ সামগ্রী বিতরণ করা হয়*। এছাড়া পর্যায়ক্রমে দায়িত্বপূর্ণ অন্যান্য বিওপির সীমান্ত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে যা দ্রুত বাস্তবায়ন করা হবে। দূর্গম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হত-দরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে ”বিজিবি” সর্বদা পাশে রয়েছে এবং আস্থার সাথে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক ও জনকল্যানমূলক কাজ করে যাচ্ছে।

৩। সকলের আন্তরিক সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ ধরণের মানবিক ও জনকল্যানমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd