• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুণদের হাতে ফুটবল তুলে দিলেন কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানা তানোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ ভাণ্ডারিয়ায় ইউএনওর শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, দুই মাদ্রাসায় শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতি হতাশাজনক তানোরে রাতের আঁধারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে তরুণদের হাতে ফুটবল তুলে দিলেন কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানা

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে বল্লভপুর ভাসানী বাজার এলাকার তরুণদের মাঝে ফুটবল উপহার দিয়েছেন নাগেশ্বরী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল রানা।

তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করেন তিনি।

ফুটবল উপহার প্রদানকালে সোহেল রানা বলেন, “তরুণরাই সমাজের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তরুণদের জন্য খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে এবং তাদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

এ সময় এলাকার তরুণরা ফুটবল উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা নিয়মিত খেলাধুলার চর্চা এবং মাদকবিরোধী সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোহেল রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd