• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল মধ্যনগরে বিজিবি সদস্যের ওপর হামলা মামলার ২ নম্বর আসামি জিয়ারুল গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দুর্ধর্ষ ডাকাত সর্দার রিমন ওরফে সিলাই লিমন গ্রেফতার পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আবুল খায়ের মৃধা সাংবাদিক ফরহাদ হোসেন রাজের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা

মধ্যনগরে বিজিবি সদস্যের ওপর হামলা মামলার ২ নম্বর আসামি জিয়ারুল গ্রেফতার

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের অভিযানে সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের ওপর হামলা ও চোরাচালান মামলার এজাহারভুক্ত আসামি জিয়ারুল ইসলামকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

​রোববার (২৪ মে) উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত জিয়ারুল ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

​মধ্যনগর থানার (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, গত বছরের ৩০ সেপ্টেম্বর উপজেলার বাঙালভিটা সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় চোরাকারবারিরা। এ ঘটনায় চোরাচালান ও হামলার অভিযোগ এনে ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারকৃত জিয়ারুল ইসলাম ওই মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি।

​ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd