• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সেবার মানোন্নয়নে নতুন গতি, বদলে যাচ্ছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগেশ্বরী সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস ছামাদের অবসরগ্রহণ ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবাকেও গুরুতর জখম ভাণ্ডারিয়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর, গ্রেপ্তার ১ নাগেশ্বরী সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল নাগেশ্বরীতে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের আব্দুস সাত্তার সরকারের বাড়ি থেকে নিলুরকুড়া ব্রিজ পর্যন্ত সড়ক পাকা করার দাবি নাগেশ্বরীতে বিশেষ অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে শত শত কোটি টাকা লুটপাট করেছে ফ্যাসিস্টরা….. গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

বুড়িচংয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কেন্দ্রীয় ও জেলা বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কুমিল্লার বুড়িচংয়ে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বুড়িচং উপজেলার বাইপাস রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে বুড়িচং উপজেলা বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বুড়িচংয়ের হতাশার মোড়ে এসে জড়ো হন। পরে সেখানে আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, সাংগঠনিক সম্পাদক আবু নাছের মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, বুড়িচং শ্রমিক দলের সভাপতি সানাউল্লা মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাসেম, থানা বিএনপির নেতা আনোয়ার হোসেন ও নছির আহমেদ ভূঁইয়া।
এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়া, থানা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়াসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd